Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় খাগড়াছড়িতে গোয়েন্দা সমন্বয় সভা - Chief TV

সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় খাগড়াছড়িতে গোয়েন্দা সমন্বয় সভা - Chief TV

2026-08-17   33 views
সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় খাগড়াছড়িতে গোয়েন্দা সমন্বয় সভা - Chief TV

আসন্ন সেপ্টেম্বরে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে খাগড়াছড়িতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, ডিজিএফআই, পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় আরও কার্যকর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


Share: