Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের সভাপতি বিবেশ সম্পাদক তেপান্তর - Chief TV

সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের সভাপতি বিবেশ সম্পাদক তেপান্তর - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  51 views
সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের সভাপতি বিবেশ সম্পাদক তেপান্তর - Chief TV

এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ তেপান্তর।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউজে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দুই বছর মেয়াদি ১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন অর্থ সম্পাদক সাথী আক্তার, দপ্তর সম্পাদক ফারাহ ফেন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ অপু এবং অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার নিশা। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নাগরিক টেলিভিশনের সাংবাদিক মঈন আব্দুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মোস্তফা মতিহার, ডিবিসি চ্যানেলের সাংবাদিক মাকসুদুল হক আরিফ ও বর্ষা দাশগুপ্ত।

নতুন এই ১১ সদস্যের কমিটি আগামী দুই বছর সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

রাশিয়ার প্রখ্যাত চলচ্চিত্রকার সের্গেই বন্দারচুকের নামে প্রতিষ্ঠিত এই চলচ্চিত্র ক্লাব চলচ্চিত্রচর্চা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং চলচ্চিত্রবিষয়ক উদ্যোগগুলো নতুন গতি পাবে।


Share: