Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি - Chief TV

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  36 views
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি - Chief TV

বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স (D.Litt.) ডিগ্রি দিয়েছে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়। প্রায় তিন দশকের অভিনয়জীবন ও ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মান দেওয়া হয়েছে।

১৪ আগস্ট মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের (IFFM) আয়োজনের অংশ হিসেবে বিশেষ অনুষ্ঠানে রানি মুখার্জির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হয়। এ সম্মান পাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে রানি বলেন, জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো যাত্রাপথের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের এই সম্মানকে তিনি জীবনের অন্যতম বিনম্র মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসার কথাও স্মরণ করেন তিনি। তার ভাষ্য, দর্শকরা তার কাজকে ঘর, হৃদয় ও স্মৃতির অংশ করে নিয়েছেন। তাদের ভালোবাসা ছাড়া এই দীর্ঘ যাত্রা একই রকম হতো না।

সম্মানসূচক ডিগ্রির পাশাপাশি এবারের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে অভিনয়শৈলীর জন্য বিশেষ স্বীকৃতিও পেয়েছেন রানি মুখার্জি।


Share: