Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / সোনামুখী পাইলট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Chief TV

সোনামুখী পাইলট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Chief TV

2026-08-14  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  28 views
সোনামুখী পাইলট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Chief TV
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও নান্দনিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটায়।
 
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শিল্পচর্চা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

Share: