Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু - Chief TV

সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  53 views
সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু - Chief TV

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছবি ভার্শনে ও তার মা সারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে উজ্জয়ন-গারোথ চার লেন সড়কের রামখেড়ি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ছবি ভার্শনের বয়স ২৩ বছর। দুর্ঘটনায় আহতরা হলেন সুরজপাল, শচীন ও শ্যাম। তারা সবাই উত্তর প্রদেশের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি এসইউভি চলন্ত ট্রাকের পেছনে যাচ্ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে এসইউভিটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে বারোদ এলাকার সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের আগর জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ছবি ভার্শনে ও তার মা সারিকার মরদেহ এনএইচএআইয়ের অ্যাম্বুলেন্সে করে বারোদের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছানোর পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ছবি ভার্শনে জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি ছিল। ইনস্টাগ্রামে তার দুই লাখের বেশি অনুসারী ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


Share: