Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / সরকারি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারাদণ্ড - Chief TV

সরকারি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারাদণ্ড - Chief TV

2026-08-26  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  36 views
সরকারি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারাদণ্ড - Chief TV

ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের ভেতরে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঠাকুরগাঁও সদর থানাধীন সত্যপীর ব্রিজ সংলগ্ন সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় রবীন চন্দ্র (৪৩) ও মো. সিরাজুল ইসলাম (৪৫) নামে দুজনকে আটক করা হয়।

আটক রবীন চন্দ্র পূর্ব হাজীপাড়া এলাকার মৃত মন্টু চন্দ্রের ছেলে এবং সিরাজুল ইসলাম জগন্নাথপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তারা দুজনই ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের ভেতরে মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Share: