কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফ্যানগুলোতে স্প্রিংভিত্তিক নিরাপত্তাব্যবস্থা রয়েছে। ১০ কেজির বেশি ওজনের চাপ পড়লে ব্যবস্থাটি সক্রিয় হয়ে ফ্যানটিকে নিচের দিকে হেলিয়ে দেয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। স্বাভাবিক অবস্থায় ফ্যানগুলো সাধারণ সিলিং ফ্যানের মতোই কাজ করে।