স্থানীয় সূত্রে জানা যায়, শর্শদী ইউনিয়নের বাসিন্দা জামাল উদ্দিনের প্রথম সংসারের সন্তান নজরুল ইসলাম রাব্বি। গত ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফিরেও পারিবারিক বিরোধের কারণে বাবার বাড়িতে প্রবেশ করতে পারেননি তিনি। এ নিয়ে বাবা-ছেলে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। একপর্যায়ে দুজনই নিজেদের বাসায় থাকতে না পেরে আলাদা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন।