প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতার অভিযোগ তুলে বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।