নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা চলছে। তবে দেড় মাসের বেশি সময় ধরে আলাদা থাকা কিংবা বিচ্ছেদের প্রস্তুতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।