দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনুস আলী নামে এক সিভিল জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। তাঁর বাড়িতে শিক্ষিকার অবস্থান নেওয়ার খবর পেয়ে সেখান থেকে চলে যান ওই বিচারক। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে অনশনের ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও তা অব্যাহত ছিল।
সুবর্ণা জানান, আসিফ তাঁর খালাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁর অভিযোগ, এই সম্পর্কের সূত্র ধরে আসিফের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।সুবর্ণার দাবি, আসিফের সঙ্গে তাঁর বিয়ে না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার মো. মাসুদ রানার মেয়ে।
স্থানীয়দের ভাষ্য, সাবিনা বাড়ির সামনে অবস্থান নেওয়ার পর সিয়ামের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান। শুক্রবার দুপুর পর্যন্ত তিনি বাড়িটির সামনে অবস্থান করছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।
শনিবার থেকে রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্য পাটোয়ারী বাড়িতে কাতারপ্রবাসী ইমন হোসেনের বাড়ির সামনে অবস্থান নেন রাহেনা। তার দাবি, ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে ইমন তা থেকে সরে যান।