ট্যাগ: বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন স্থানে নির্ধারিত সময়মতো বর্জ্য অপসারণ না হওয়ায় ময়লার স্তূপ জমে রয়েছে। অনেক স্থানে ময়লা উপচে পড়ে সড়কে ছড়িয়ে পড়েছে। ফলে পথচারীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও আবাসিক এলাকার আশপাশে পরিস্থিতি আরও উদ্বেগজনক।