বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইউসেবিও, জিনেদিন জিদান ও রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদের হাতে উঠেছে সোনালি ট্রফিটি। তবে ফুটবল ইতিহাসের দুই মহাতারকা পেলে ও দিয়েগো ম্যারাডোনার হাতে কখনো ওঠেনি এই পুরস্কার।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। বছরের সেরা ফুটবলারের হাতে সোনার বল উঠবে কার—তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা শেষ হচ্ছে আজ রাতে। ৭০তম ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।