সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন। জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
উত্তর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী মো. শাকিব আল হাসান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের খাবার পাচ্ছেন। মানসম্মত খাবার নিশ্চিত করতে স্থায়ী মনিটরিং টিম গঠন ও খাদ্যে ভর্তুকির দাবি জানান তিনি।