ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।
পার্থ মন্ডল জানান, ক্ষিতিশ মন্ডল ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে গোডাউনের পেছনের ডোবায় একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে ভেতরে আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভি। প্রায় এক বছর আগে পরিবারের অসম্মতিতে কাতারপ্রবাসী মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। সম্প্রতি ফেরদৌস কাতারে চলে যাওয়ায় আইভি চাচার বাড়িতে বেড়াতে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন প্রতিবেশী ওই তিন নারীর সঙ্গে সজল মালীর কথা কাটাকাটি হয়। বুধবার সকালে সজল মালীর স্ত্রীর সঙ্গে তাদের ফের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে যান সজল মালী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে স্থানীয়রা একরামুল হককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামের আনোয়ারায় ঘরের ভেতর ঢুকে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত গৃহবধূর ৫ বছর বয়সী এক শিশু সন্তান।
রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াজ ও আল আমিন নামের ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহতের বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। তাদের জবানবন্দিতে ১৯ মে-র সেই ভয়াবহ ও লোমহর্ষক ঘটনার চিত্র ফুটে উঠেছে।
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না।
মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।