অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই ছাত্রীর সঙ্গে তাঁদের এক সহপাঠীর বন্ধুত্ব ছিল। তাঁরা একসঙ্গে কলেজে যাতায়াত করতেন। কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই ছাত্রী ওই সহপাঠীর মোবাইল ফোন নম্বর ব্লক করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই সহপাঠী অন্য এক সহপাঠীর মাধ্যমে তাঁদের শ্রেণিকক্ষ থেকে ডেকে নেন বলে অভিযোগ রয়েছে।