বাড়ির সামনে উড়ছে দুটি বেলুন। একটি মুরগির আকৃতির, অন্যটি হাঙরের। চার বছরের মুনতাহা জামান প্রান্তি জানায়, মুরগির বেলুনটি তার, আর হাঙরেরটি ছোট ভাইয়ের। বেলুন দুটি কিনে দিয়েছিলেন বাবা। বাবা কোথায়—জানতে চাইলে আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলে বলে, ‘আমার বাবা স্কাই হয়ে গেছে।’