ট্যাগ: নাসীরুদ্দীনপাটওয়ারী
ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। মাদকের বিস্তার বন্ধ করার বিষয়ে তাঁর ভালো উদ্দেশ্য ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দায়বদ্ধতার জায়গায় ব্যর্থ হলে তার ভোগান্তি অন্য কাউকে পোহাতে হচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।
‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, ক্ষমতার দম্ভ মানুষকে এই সত্য ভুলিয়ে দেয়’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ক্ষমতাই চিরস্থায়ী হতে পারে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার থেকে এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।