পরিবার সূত্রে জানা গেছে, জাপান যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ফেনী থেকে একটি মাইক্রোবাসে ঢাকার দিকে যাচ্ছিলেন আরমান। পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।
কিডনি রোগীর সরকারি অনুদানের চেকের অর্থ উত্তোলনে বিলম্বের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ভিডিও ধারণে বাধা, অশালীন আচরণ এবং প্রায় এক ঘণ্টা ব্যাংকের ভেতরে আটকে রাখার অভিযোগও করা হয়েছে। অভিযোগের তীর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাসা শাখার সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের বিরুদ্ধে।
মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।