শারদীয় দুর্গাপূজা চলাকালে নাশকতার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ মনে হয়নি এবং দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা হুমকিও নেই বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।