জয়দেবপুরে অষ্টম শ্রেণির ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করার পর ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও মামলার আসামিরা এখনো পলাতক রয়েছেন।