জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। কলম ধরার সুযোগ না থাকলেও পড়াশোনার স্বপ্ন থামেনি রংপুরের কাউনিয়ার তরুণী কলি রানীর। ডান পা দিয়ে লিখেই চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।