পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এ গবেষণার ফল ২০২৫ সালে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত হয়। গবেষণায় ২২ বছর বয়সী নারী থেকে শুরু করে মধ্য চল্লিশের নারীদের ডিম্বাণু পরীক্ষা করা হয়।
পুরুষের বয়স বাড়লেও সন্তান নেওয়ার সক্ষমতা সারাজীবন একই থাকে—এমন ধারণা প্রচলিত থাকলেও বাস্তবে বয়সের সঙ্গে পুরুষের প্রজননক্ষমতাতেও পরিবর্তন আসে। নারীদের উর্বরতা কমার বিষয়টি বেশি আলোচিত হলেও পুরুষের বয়স, শুক্রাণুর মান ও সামগ্রিক স্বাস্থ্য সন্তান ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।