গ্রেপ্তার শাহীন মান্দা উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ বাজারে মামার বাড়িতে বিয়ের দাওয়াত শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ২৫ বছর বয়সী ওই তরুণী।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি বিশেষ দল গত ১১ আগস্ট সন্ধ্যা থেকে ১২ আগস্ট পর্যন্ত নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশের একটি সুপারি গাছ বেয়ে নাঈম ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা ইলিয়াসের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখতে পান। বিষয়টি স্বজনদের ফোনে জানানোর চেষ্টা করলে নাঈম তাকে বাধা দেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
সরকারি নিয়ম মেনে আয়োজিত এই উন্মুক্ত নিলামে মোট ২২ জন দরদাতা অংশ নেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লক্ষ ৫৬ হাজার টাকায় গরুগুলো ক্রয় করেন দিদারুল আলম মিয়াজী। চূড়ান্ত মূল্যের সাথে নিয়ম অনুযায়ী আরও ১০% ভ্যাট ও ১৫% আয়কর যুক্ত হবে।
পুলিশের দাবি, স্থানীয় আজাদ শেখের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো: শাহআলম (৪৫)।