হাসপাতাল কর্তৃপক্ষ, রোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনেরা দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও পড়ে গিয়ে অন্তত ৪০ জন আহত হন।