পুলিশ জানায়, গত ১ অক্টোবর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে সুমি আক্তারের সঙ্গে সুজন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রীকে দুটি সোনার আংটি, একটি চেইন, এক জোড়া বালা ও এক জোড়া কানের দুলসহ বিভিন্ন অলংকার দেন সুজন। এসব অলংকারের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।