বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করতে হবে। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর ত্যাগের বিনিময়েই দেশের মানুষ আজ মুক্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরুতেই ভোট দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটাধিকার প্রয়োগ করেন।
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের সমাধান হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।