ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।