ভারতের বর্তমান সরকারের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে সেই পরিবর্তন নির্বাচন ও সংবিধানসম্মত উপায়েই হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ও নেপালের উদাহরণ টেনে ভারতের সংবিধান ও ভোটাধিকারকে গুরুত্ব দেন এই অভিনেতা।