এ সময় তিনি শাহজাদপুর পৌরসভা, পৌর ভূমি অফিস এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।এরপাশাপাশি তিনি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।
বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিসেবায় অটোমেশন বিষয়ক সেমিনার, গণশুনানি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।