Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / প্রশাসন / টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার - Chief TV

টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  191 views
টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার - Chief TV

টেকনাফের সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা সৈকতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে টেকনাফ মডেল থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তরুণের পরনে প্যান্ট ও জ্যাকেট থাকলেও তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এখনো মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।


Share: