Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেপ্তার - Chief TV

ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেপ্তার - Chief TV

2026-06-05  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  124 views
ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেপ্তার - Chief TV
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আল আমিন ইসলাম (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে পৌর শহরের সরকারপাড়া হেডসের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের রিয়াজুল ইসলাম মাস্টারের ছেলে।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল পৌর শহরের ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে ৭০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share: