Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে চালু হলো অনলাইন ই-বেইল বন্ড সেবা - ChiefTV

ঠাকুরগাঁওয়ে চালু হলো অনলাইন ই-বেইল বন্ড সেবা - ChiefTV

2026-08-13  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  37 views
ঠাকুরগাঁওয়ে চালু হলো অনলাইন ই-বেইল বন্ড সেবা - ChiefTV

আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আসামিদের দ্রুত কারাগার থেকে মুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা। নতুন এ ব্যবস্থায় জামিন সংক্রান্ত কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সময়ে ভার্চুয়ালি সচিবালয় থেকে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন এ অনলাইন সেবার মাধ্যমে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল এবং সংশ্লিষ্ট নথিপত্র আদান-প্রদানের সময় কমে আসবে। ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত ব্যবস্থায় জামিনের আদেশের পর প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদান ও বেইল বন্ড দাখিলে যে সময় লাগত, ই-বেইল বন্ড চালুর ফলে তা অনেকটাই কমে আসবে। এতে জামিন সংক্রান্ত কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।


Share: