Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ৬ হত্যা: হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন - Chief TV

জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ৬ হত্যা: হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  112 views
জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ৬ হত্যা: হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন - Chief TV
জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।
 
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। এই মামলায় ইনু একমাত্র আসামি হিসেবে বিচারের মুখোমুখি হয়েছেন।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার পর এই অভিযোগ দায়ের করা হয় এবং গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো আমলে নেয়।
 
পরবর্তীতে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দিয়েছিলেন।

Share: