Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / ভোটে দাঁড়াবেন বলে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম - Chief TV

ভোটে দাঁড়াবেন বলে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম - Chief TV

2026-08-23  ডেস্ক রিপোর্ট  39 views
ভোটে দাঁড়াবেন বলে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম - Chief TV

ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় বিমানে করে দেশ ছাড়ার কথা রয়েছে তার। ওমরা পালনের পাশাপাশি সৌদি আরবে একটি মোবাইল শোরুম উদ্বোধনেও অংশ নেবেন তিনি।

সৌদি আরব যাত্রা প্রসঙ্গে হিরো আলম বলেন, আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা তার অনেক দিনের। এবার সেই সুযোগ হওয়ায় ওমরা পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছেন তিনি। আল্লাহ যেন তার ওমরা কবুল করেন, এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানান, সৌদি আরবে কয়েকদিন অবস্থান করবেন। ওমরা পালনের পাশাপাশি একটি অনুষ্ঠানে অংশ নেওয়া এবং মোবাইল শোরুম উদ্বোধনের কথা রয়েছে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা ও সময় কাটানোরও ইচ্ছা রয়েছে তার।

সৌদি আরব সফরকে আনন্দের পাশাপাশি আবেগেরও বলে উল্লেখ করে হিরো আলম বলেন, একজন মুসলমানের জন্য ওমরা পালন করতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই এবারের সফরটি তার কাছে অন্যরকম। সুস্থভাবে ওমরা পালন করে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সফর শেষে দেশে ফিরে নিয়মিত কাজ শুরু করার কথাও জানিয়েছেন হিরো আলম। সামনে বেশ কিছু পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ফিরে সেগুলো নিয়ে কাজ করবেন। তবে তার আগে সৌদি আরবের সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে চান।

এদিকে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম।


Share: