Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

2026-09-30  ধুনট (বগুড়া) প্রতিনিধি:  31 views
ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

‘আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে’, এই প্রত্যয়ে বস্তুনিষ্ঠ, পেশাদার ও জনমুখী সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের ধুনট উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কা। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক গণমানুষের আওয়াজের বগুড়া জেলা প্রতিনিধি ও দৈনিক গণআওয়াজের সিনিয়র স্টাফ রিপোর্টার এম.এ রাশেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে গিয়াস উদ্দিন টিক্কা চতুর্থবারের মতো সংগঠনটির সভাপতির দায়িত্ব পেলেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক কালবেলা মাল্টিমিডিয়ার মো. আনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক খবর সকাল-বিকালের ধুনট উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঢাকা পোস্টের বগুড়া প্রতিনিধি আব্দুল মমিন।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক অগ্রযাত্রার ধুনট উপজেলা প্রতিনিধি আশেকে এলাহী শিবলী। কোষাধ্যক্ষ হয়েছেন আলোকিত বাংলাদেশের জাফিউল ইসলাম বাবু।

নতুন কমিটির নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন। সংবাদ পরিবেশনে তথ্যের নির্ভুলতা, পেশাগত নীতিমালা, নৈতিকতা ও জবাবদিহিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তাঁরা আরও বলেন, ধুনট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে প্রেসক্লাবের সাংবাদিকেরা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হবে।

নেতারা জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে প্রেসক্লাব কার্যকর ভূমিকা রাখবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থের বদলে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

সংশ্লিষ্ট সাংবাদিকেরা প্রত্যাশা করছেন, নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ধুনটের সাংবাদিকতা অঙ্গনে পেশাদারির, গতিশীলতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।


Share: