Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ায় সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার - Chief TV

বগুড়ায় সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  43 views
বগুড়ায় সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার - Chief TV

বগুড়ার শেরপুরে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাঁকে মারধর শুরু করেন তোজাম সরকার ও তাঁর লোকজন। এ সময় ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে সিরাজও হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত ছানোয়ারকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার ভোরে সিরাজের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নাকুয়া গ্রামের তোজাম সরকার (৫৫) ও তাঁর ছেলে কাওসার আলীকে (২৬) গ্রেপ্তার করে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ঘটনার পর স্থানীয়রা তোজাম সরকার ও তাঁর ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ছানোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সিরাজের মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Share: