Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Chief TV

বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Chief TV

2026-08-15  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  46 views
বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মালিরচর চালাকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদুজ্জামান ফোটা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালে দায়ের করা একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামালপুরের আদালতে পাঠানো হবে।


Share: