Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / ব্রিকফিল্ডে কাজে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলের, মেয়ে হাসপাতালে - Chief TV

ব্রিকফিল্ডে কাজে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলের, মেয়ে হাসপাতালে - Chief TV

2026-10-28  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  37 views
ব্রিকফিল্ডে কাজে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলের, মেয়ে হাসপাতালে - Chief TV

গাইবান্ধা থেকে ব্রিকফিল্ডে কাজ করতে যাওয়ার পথে ঢাকার মদনপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁদের সঙ্গে থাকা মেয়ে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শফিকুল মিয়া (৩৬) গাইবান্ধার ১০ নম্বর ঘাগোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাটিহারা মধ্যপাড়া এলাকার সিরাজুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মিয়া তাঁর এক ছেলে ও এক মেয়েকে সঙ্গে নিয়ে ব্রিকফিল্ডে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ঢাকার মদনপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি সিমেন্টবাহী গাড়ির চাপায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। এতে শফিকুল মিয়া ও তাঁর ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তাঁর মেয়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে গাইবান্ধার কাটিহারা মধ্যপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


Share: