Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / মৌলভীবাজার / বড়লেখায় রাতে দোকানে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট - Chief TV

বড়লেখায় রাতে দোকানে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট - Chief TV

2026-08-23  শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি  80 views
বড়লেখায় রাতে দোকানে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট - Chief TV

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর রাতিরপুল বাজারের বাদশাহ স্টোরে রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক এহসান আহমদ।

স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় চোরেরা বাদশাহ স্টোরে প্রবেশ করে। এ সময় দোকান থেকে দুধ, সয়াবিন তেল, সিগারেট, মোবাইল রিচার্জের কার্ড, সাবান, চা-পাতাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়।

সকালে দোকান খুলতে এসে মালামাল চুরির বিষয়টি দেখতে পান দোকান মালিক। পরে তিনি ঘটনাটি স্থানীয়দের জানান। দোকান মালিকের দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দোকান মালিক ও স্থানীয়রা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন দোকান মালিক এহসান আহমদ।


Share: