Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩ - Chief TV

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩ - Chief TV

2026-08-14  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  38 views
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩ - Chief TV

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে। শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর আটজন দগ্ধ শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ঠিক কী কারণে শিপইয়ার্ডে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে হতাহতের তথ্য পাওয়া গেছে।

 


Share: