Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ঢাকায় তুলার গুদামে আগুন - Chief TV

ঢাকায় তুলার গুদামে আগুন - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  44 views
ঢাকায় তুলার গুদামে আগুন - Chief TV

রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় একটি ঝুট তুলার টিনশেড গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাবো এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৫৮ মিনিটে বাসাবোর ওই ঝুট গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১২টা ৪ মিনিটে সেখানে পৌঁছায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় দুপুর ১২টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা জানা যাবে।


Share: