2026-10-26ডেস্ক রিপোর্ট
জয়দেবপুরে অষ্টম শ্রেণির ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করার পর ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও মামলার আসামিরা এখনো পলাতক রয়েছেন।
আরও দেখুন
2026-10-26ডেস্ক রিপোর্ট
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তাঁর বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আনোয়ার তাঁর বাবাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
আরও দেখুন
2026-10-26ডেস্ক রিপোর্ট
ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়া এবং সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
আরও দেখুন
2026-10-25ডেস্ক রিপোর্ট
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।
আরও দেখুন
2026-10-25ডেস্ক রিপোর্ট
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
আরও দেখুন
2026-10-25ডেস্ক রিপোর্ট
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন ভৈরবপুর এলাকার আরিফ হাজীর সঙ্গে ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকার সোহেল মিয়ার ছেলে ও তাঁর সঙ্গীদের একটি বিষয় নিয়ে বিরোধ হয়। শনিবার বিকেলে ঘোড়াকান্দা মোড়ে এ নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়।
আরও দেখুন
2026-10-25ডেস্ক রিপোর্ট
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও দেখুন
2026-10-25ডেস্ক রিপোর্ট
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর মেয়ে সামিরা গুরুতর আহত হন।
আরও দেখুন