Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা - Chief TV

ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  41 views
ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা - Chief TV

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উলুরচাপড় গ্রামের শিউলী মোড় এলাকায় একটি অটোরিকশা চালকের বাড়িতে তার বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে থাকত। শনিবার সকালে পরিবারের সদস্যরা কাজের জন্য বাইরে গেলে কিশোরীটি বাড়িতে একা ছিল। এ সুযোগে রফিকুল ইসলাম মধু তাকে কৌশলে বাড়ি থেকে মধু মার্কেটের একটি পরিত্যক্ত দোকানঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে কিশোরীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধু মার্কেটের ওই দোকানঘরে রফিকুল ইসলাম মধুর সঙ্গে কিশোরীকে দেখতে পান স্বজনেরা। এ সময় অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা ধুনট থানায় রফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Share: