Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / এবার ঢাকায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ - Chief TV

এবার ঢাকায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  28 views
এবার ঢাকায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ - Chief TV

রাজধানীর মোহাম্মদপুরে কোরআন শেখার জন্য আসা এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. হুসাইন আহম্মেদ (৪৮) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার নূরজাহান রোডের এস/২২এ বায়তুল ফজল জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share: