Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে - Chief TV

একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে - Chief TV

2026-07-21  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  34 views
একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে - Chief TV
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। এজন্য জনগনকে সাথে নিয়ে তাদের সেসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
 
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার দেশ ও জনগনের উন্নয়নে যেসব কাজ করছে, তা জনগনের মাঝে তুলে ধরতে হবে।
নীলফামারীর সৈয়দপুর শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হাফিজুল ইসলাম (হাফিজ)। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার শাহিন, সহ সভাপতি যথাক্রমে এ্যাড. এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক, আব্দুস সাত্তার পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, মো. আব্দুল হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রামাণিক, মো.এম.এ.পারভেজ লিটন ও মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সংসদ সদস্য বিলকিস ইসলাম দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে প্রতিপক্ষ সুযোগ নিয়ে তাদের ফায়দা হাসিল করতে থাকবে।
 
তাই কোনরকম বিভেদ নয়, আমরা সকলে একসাথে চলতে চাই। সকলের সমন্বিত প্রয়াসে সৈয়দপুর ও কিশোরগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। আমাদের ভালো কাজের মাধ্যমে প্রমান করতে হবে সৈয়দপুর ও কিশোরগঞ্জ বিএনপির শক্তিশালী ঘাঁটি। সাংগঠনিক সভায় স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন স্থানীয় নির্বাচন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
 
সভায় জেলা বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি নেতা তারিকুল হক, দেলোয়ার হোসেনসহ সৈয়দপুর উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share: