Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ট্রেন্ডিং / হিলারি ক্লিনটনকে কেন ‘বোকা’ বললেন আসিফ নজরুল - Chief TV

হিলারি ক্লিনটনকে কেন ‘বোকা’ বললেন আসিফ নজরুল - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  45 views
হিলারি ক্লিনটনকে কেন ‘বোকা’ বললেন আসিফ নজরুল - Chief TV

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ‘বোকা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হিলারি ক্লিনটন পুরস্কার দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৬ মিনিটে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্টটি দেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, ‘হিলারি ক্লিন-টন তো অনেক বোকা! আবার ড. ইউনূসকে পুরস্কৃত করেছে!!’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামাঙ্কিত মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূসের হাতে এ পুরস্কার তুলে দেন হিলারি ক্লিনটন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের এই সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূতসহ প্রায় ৪০০ অতিথি অংশ নেন। অনুষ্ঠানে ড. ইউনূসের নাম ঘোষণার পর উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে দীর্ঘ সময় করতালি দিয়ে তাঁকে সম্মান জানান।


Share: