শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৬ মিনিটে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্টটি দেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, ‘হিলারি ক্লিন-টন তো অনেক বোকা! আবার ড. ইউনূসকে পুরস্কৃত করেছে!!’
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।