Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / জামায়াতের ২ দিনের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Chief TV

জামায়াতের ২ দিনের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Chief TV

2026-07-18  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  47 views
জামায়াতের ২ দিনের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আল ফারুক একাডেমির হলরুমে বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে শুক্রবার এশা পর্যন্ত এই আয়োজন করা হয়।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-২ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম।

শিক্ষা শিবের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি রেজওয়ান হাসান। এতে উপজেলার ৫ টি ইউনিয়নের শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন।


Share: