Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / জামায়াতের সাড়ে ৮ লাখ কোটি টাকার বিকল্প বাজেট পেশ - Chief TV

জামায়াতের সাড়ে ৮ লাখ কোটি টাকার বিকল্প বাজেট পেশ - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  105 views
জামায়াতের সাড়ে ৮ লাখ কোটি টাকার বিকল্প বাজেট পেশ - Chief TV
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ উপস্থাপন করা হয়।
 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন দলের পক্ষে এই রূপরেখা তুলে ধরেন। এবারের প্রস্তাবিত ছায়া বাজেটে দলটির পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে।
 
বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে, মোট বাজেটের সর্বোচ্চ ২৪.০৯ শতাংশ বা ২ লাখ ২ হাজার ২৪াস কোটি টাকা জনপ্রশাসন খাতের জন্য রাখার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪.৯৬ শতাংশ বা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে।
 
এছাড়া দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জন্য ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৫.১৯ শতাংশ।
 
অন্যান্য খাতের মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫,৩৪০ কোটি টাকা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতে ৫১,৬৭০ কোটি টাকা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে ৪৮,১৫০ কোটি টাকা এবং স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতে সমানভাবে ৪৫,২৪০ কোটি ও ৪৫,২২০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪,৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখে এই গণমুখী বাজেটের রূপরেখা প্রকাশ করে দলটি।

Share: